Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে কৃষক আমির আলীর জমিতে হীরা-২ ধানের মিনি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সিরাজ মিয়া। সভায় মোট ৩৬ জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সকাল ১১:০০ ঘটিকায় শুরু হয়।
সভা পরিচালনা করেন জগন্নাথপুর রিজিওন-এর এক্টিং রিজিওনাল ম্যানেজার মোঃ এহ্তেশাম। সভায় হীরা ধানের উচ্চতা, কুশি বৃদ্ধি এবং রোগ-বালাই প্রতিরোধ ক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় জানানো হয়, হাইব্রিড হীরা ধান রোগবালাই কম, খরা সহিষ্ণু এবং আগাম পাকে। লম্বা শীষ হওয়ায় এতে তুলনামূলক বেশি ফলন পাওয়া যায়। এছাড়া ধানে চিটা হওয়ার প্রবণতা কম এবং ১০০ কেজি ধান থেকে প্রায় ৭২.৩৩ কেজি চাল পাওয়া যায় বলে জানানো হয়।
কৃষকরা ভবিষ্যতে এই ধান আরও ব্যাপকভাবে চাষাবাদ করবেন বলে আগ্রহ প্রকাশ করেন। সুপ্রীম সীড কোম্পানির হাইব্রিড হীরা ধানকে “কৃষকের আস্থা ও নির্ভরতার প্রতীক” হিসেবে উল্লেখ করা হয়।
শতকরা ৮০% ধান পাকলে কাটার পরামর্শ দেওয়া হয়। “হীরা ধানে ফলন বেশি, আগাম কেটে কৃষক খুশি”—এই স্লোগানের মাধ্যমে আলোচনা শেষ হয়। পরে উপস্থিত কৃষকদের নিয়ে হীরা-২ ধানের ক্ষেত পরিদর্শন করা হয়।
সভাপতি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।