Enter your email address below and subscribe to our newsletter

ঢাকা–সিলেট মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

Share your love

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) ভোরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি পুকুরে কচুরিপানার মধ্যে উল্টে পড়ে যায়। সকালে স্থানীয় লোকজন দুর্ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

উদ্ধারকারী দল পিকআপ ভ্যানের নিচ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতরা হলেন— সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ইব্রাহিম মিয়া (৩৫), কিশোরগঞ্জ জেলার সজিব (১২) ও তার মা আসমা আক্তার (৪০)। অপর এক পুরুষের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এতে বাসাবাড়ির মালামাল বোঝাই ছিল।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এএসআই আব্দুর রহিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—রাতের অন্ধকারে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!