Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের সিভিল সার্জন জনাব ডা. রত্নদীপ বিশ্বাস আজ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) আজমিরীগঞ্জ উপজেলার কয়েকটি বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসী পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জের ইউএনও জনাব নিবিড় রঞ্জন তালুকদার, ইউএইচএফপিও জনাব ডা. মোঃ ইকবাল হোসেন এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে এক্স-রে রুমের সংকীর্ণতা, এক্স-রে ও এক্সপোজার রুম আলাদা না থাকা, ল্যাব ফ্রিজে ইনভেন্টরি অনুপস্থিতি, বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি, রেডিওগ্রাফার না থাকা, টেস্টের অতিরিক্ত মূল্য ধার্য করা এবং লাইসেন্স ছাড়াই ফার্মেসী পরিচালনা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি।
এর ফলে—
সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় এ ধরণের পরিদর্শন অব্যাহত থাকবে। অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিধি মোতাবেক কঠোর শাস্তির আওতায় আনা হবে।